ফেরত নীতি

গোপনীয়তা নীতিব্যবহারের শর্তাবলিফেরত নীতি

কার্যকর তারিখ: ১৮ অক্টোবর ২০২৬ · সর্বশেষ হালনাগাদ: ১৮ অক্টোবর ২০২৬

এই নীতিতে Go Management Software-এর মূল্য পরিশোধ, বাতিল ও টাকা ফেরতের নিয়ম বলা হয়েছে। এটি "ব্যবহারের শর্তাবলি"-র অংশ।

১. আমরা কী বিক্রি করি

  • শিক্ষার্থী-কোটা ও প্ল্যান: নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর জন্য সফটওয়্যার ব্যবহারের অনুমতি, সাধারণত ১ বছর মেয়াদে।
  • Go AI প্রশ্ন-প্যাকেজ: নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন করার সুবিধা।
  • এগুলো ডিজিটাল সেবা। কোনো পণ্য কুরিয়ারে পাঠানো হয় না; পরিশোধ সফল হলে সাধারণত সাথে সাথে (বিকাশ/ব্যাংকে দিলে যাচাইয়ের পর সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে) অ্যাকাউন্টে যোগ হয়।

২. বিনামূল্যের ট্রায়াল

কেনার আগে বিনামূল্যের ট্রায়াল দিয়ে সফটওয়্যার যাচাই করে নেওয়ার অনুরোধ রইল। ট্রায়ালে কোনো টাকা নেওয়া হয় না, তাই ফেরতের প্রশ্নও নেই।

৩. কখন পূর্ণ টাকা ফেরত পাবেন

  • একই কেনার জন্য ভুলবশত দুইবার টাকা কেটে গেলে — অতিরিক্ত টাকা পুরো ফেরত।
  • টাকা কেটে গেছে কিন্তু কোটা বা প্যাকেজ অ্যাকাউন্টে যোগ হয়নি এবং আমরা ৩ কার্যদিবসের মধ্যে তা ঠিক করতে পারিনি — পুরো ফেরত (অথবা আপনি চাইলে যোগ করে দেওয়া হবে)।
  • কেনার ৭ দিনের মধ্যে অনুরোধ করলে এবং কেনা কোটা বা প্যাকেজের কিছুই ব্যবহার না হলে — পুরো ফেরত।
  • আমাদের কারিগরি ত্রুটির কারণে সেবা টানা ৭ দিনের বেশি ব্যবহার করা না গেলে — অব্যবহৃত মেয়াদের আনুপাতিক অংশ ফেরত।

৪. কখন টাকা ফেরত হবে না

  • কেনা শিক্ষার্থী-কোটা ব্যবহার শুরু হলে (শিক্ষার্থী যোগ করা হলে) সেই অংশ।
  • ব্যবহার করা Go AI প্রশ্ন।
  • কেনার ৭ দিন পার হয়ে গেলে, যদি না উপরের ৩ নম্বর অংশের অন্য কোনো কারণ প্রযোজ্য হয়।
  • শর্তাবলি ভঙ্গের কারণে অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ হলে।
  • পেমেন্ট গেটওয়ে, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের নিজস্ব চার্জ ও মুদ্রা-রূপান্তর খরচ (এগুলো তারা ফেরত না দিলে)।

৫. কীভাবে ফেরতের অনুরোধ করবেন

ইমেইল বা হোয়াটসঅ্যাপে নিচের তথ্যসহ জানান:

  • প্রতিষ্ঠানের কোড ও নাম
  • পরিশোধের তারিখ, পরিমাণ ও মাধ্যম
  • লেনদেন নম্বর (TrxID) অথবা সফটওয়্যারের রেফারেন্স (যেমন GO…)
  • ফেরতের কারণ

আমরা ৩ কার্যদিবসের মধ্যে অনুরোধ যাচাই করে জানাব।

৬. কীভাবে ও কতদিনে টাকা ফেরত যায়

  • অনুমোদনের পর যে মাধ্যমে টাকা দিয়েছিলেন, সাধারণত সেই মাধ্যমেই ফেরত পাঠানো হয় (কার্ডে দিলে একই কার্ডে, বিকাশ/নগদ/রকেটে দিলে একই নম্বরে, ব্যাংকে দিলে একই অ্যাকাউন্টে)।
  • আমাদের দিক থেকে ফেরত শুরু হয় অনুমোদনের ১০ কার্যদিবসের মধ্যে। কার্ডে ফেরত আপনার ব্যাংকের হিসাবে দেখাতে ব্যাংকভেদে আরও ৭–১৫ কার্যদিবস লাগতে পারে।
  • ফেরত হলে সংশ্লিষ্ট কোটা বা প্যাকেজ অ্যাকাউন্ট থেকে বাদ যাবে।

৭. প্রতিষ্ঠানকে দেওয়া টাকা (অভিভাবকদের জন্য)

অভিভাবকেরা সফটওয়্যারের মাধ্যমে মাদরাসাকে যে ভর্তি ফি বা অন্য ফি দেন, সেই টাকা সরাসরি সংশ্লিষ্ট মাদরাসার কাছে যায়। সেই টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেবে মাদরাসা, তার নিজস্ব নীতি অনুযায়ী। এ বিষয়ে প্রথমে মাদরাসার অফিসে যোগাযোগ করুন; প্রয়োজনে লেনদেনের তথ্য খুঁজে দিতে আমরা মাদরাসাকে সহযোগিতা করব।

৮. বাতিল করা

  • নবায়ন না করলে মেয়াদ শেষে কোটা নিজে থেকে শেষ হয়ে যায়; স্বয়ংক্রিয়ভাবে টাকা কাটা হয় না।
  • অ্যাকাউন্ট বন্ধের নিয়ম ও তথ্য এক্সপোর্টের সুযোগ "ব্যবহারের শর্তাবলি"-তে বলা আছে।

৯. আপনার আইনি অধিকার

এই নীতি আপনার দেশের ভোক্তা-অধিকার আইনে প্রদত্ত কোনো অধিকার খর্ব করে না (যেমন বাংলাদেশের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বা ভারতের Consumer Protection Act 2019)। আইনে এর চেয়ে বেশি সুবিধা দেওয়া থাকলে সেটিই প্রযোজ্য হবে।

১০. যোগাযোগ

  • ইমেইল: mostofawadud50@gmail.com
  • হোয়াটসঅ্যাপ: +880 1915-031718
  • ঠিকানা: প্লট-১, রোড-১, ব্লক-জে, বারিধারা আবাসিক এলাকা, গুলশান, ঢাকা-১২১২,বাংলাদেশ

সর্বশেষ হালনাগাদ: 18-10-2026

ফিরে যান